Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Nov 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

তথ্য প্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় সামাজিক ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নিয়মিত নতুন সুবিধা নিয়ে আসছে। সম্প্রতি এ ঘোষণা দিয়েছে মেটা মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি।

জানা গেছে, হোয়াটসঅ্যাপের বড় গ্রুপের একটি সবচেয়ে অসুবিধা হলো বেশি বেশি নোটিফিকেশন। ফলে কেউ কেউ এই নোটিফিকেশন থেকে বাঁচার জন্য নিজেকে ব্লক করে রাখতো। কেউ কেউ আবার নোটিফিকেশন বন্ধ করে রাখতো।

ব্যবহারকারীদের এই অসুবিধার কথা চিন্তা করে হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার আনার ঘোষণা দিয়েছে। নতুন ফিচারটির ফলে অটোমেটিক পদ্ধতিতে নোটিফিকেশন আসা কমবে। 

বর্তমানে হোয়াটসঅ্যাপ তাদের বেটা ভার্সনের জন্য নতুন একটি ফিচার চালু করছে। এরফলে কোনো গ্রুপের সদস্য সংখ্যা ২৫৬ এর বেশি হলে অটোমেটিক ভাবে সেই গ্রুপ মিউট হয়ে যাবে। ফলে অতিরিক্ত নোটিফিকেশন পাওয়ার সমস্যা আর থাকবে না।

 ব্যবহারকারীও বিরক্ত ছাড়াই গ্রুপ চ্যাট ব্যবহার করতে পারবেন। শুধু সুবিধাটি প্রাথমিক ভাবে অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য চলবে।

বিনিয়োগবার্তা/এমআর//