
নিজস্ব প্রতিবেদক: আরো দুই বছরের জন্য পররাষ্ট্র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাসুদ বিন মোমেন।
বুধবার (১৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা -৪৯ অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বিসিএস ক্যাডার কর্মকর্তা মাসুদ বিন মোমেনকে তার অবসর-উত্তর ছুটি এবং তদসংশ্লিষ্ট আর্থিক সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ৬ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য চুক্তিভিক্তিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো।
১৯৮৫ সালের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মাসুদ বিন মোমেন ২০১৯ সালের জানুয়ারি মাসে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি রোম ও টোকিওতে রাষ্ট্রদূত এবং জাতিসংঘ স্থায়ী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
বিনিয়োগবার্তা/এমআর//