Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Nov 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত মেমোরেন্ডাম অব কোঅপারেশন (এমওসি) সমঝোতা স্বাক্ষরিত হয়েছে।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এ উদ্যোগের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এতে প্রাথমিকভাবে ১৬টি খাত উন্নয়নে গুরুত্বারোপ করা হয়েছে। এ ছাড়া দুই দেশের মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের লক্ষ্যে আলোচনা পরিচালনার কৌশল গ্রহণে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

প্রাথমিকভাবে গুরুত্ব পাওয়া ১৬টি খাতের মধ্যে রয়েছে পাট ও পাটজাত পণ্য, বস্ত্র ও পোশাক, কৃষি, নবায়নযোগ্য জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা, হালকা প্রকৌশল চামড়া ও চামড়া জাত পণ্য, দক্ষতা উন্নয়ন, ট্রান্সপোর্ট, লজিস্টিক, ডিজিটাল অর্থনীতি এবং শিক্ষা সেবা।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ সমঝোতা দুই দেশের মধ্যে আরো বেশি বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এসএএম//