Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 17 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও প্রযুক্তি খাতের রপ্তানি আয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) মাধ্যমে দেশে আসলে ব্যাংকগুলো তাৎক্ষণিক সনদ দিতে পারবে। 

বুধবার ( ১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করে ব্যাংকের অথরাইজড ডিলার (এডি বা বৈদেশিক মুদ্রা লেনদেনকারী শাখা) শাখাগুলোকে সনদ দেয়ার ক্ষমতা দেয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের এমএফএসের মাধ্যমে আসা আইটি খাতের রপ্তানি আয়ের বিপরীতে লেনদেনের তথ্য বিবরণীর বিপরীতে সনদ ইস্যু করবে। তবে রপ্তানি আয়ের যেটুকু নগদায়ন করা হয়েছে তার পক্ষেই সনদ দিতে বলা হয়েছে। 

আর গ্রাহক ওই সনদ তার আয়কর বিবরণীতে সংযুক্ত করতে পারবে। স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে রপ্তানি আয় সংক্রান্ত তথ্য দিয়ে সনদ তৈরি হবে। 

যেখানে রপ্তানি আয়ের সুবিধাভোগী অর্থাৎ প্রাপকের ওয়ালেট নম্বর, টাকার পরিমাণ, বৈদেশিক মুদ্রার পরিমাণ ইত্যাদি তথ্য উল্লেখ থাকবে। আর ইলেকট্রনিক প্রক্রিয়ায় সনদ তৈরি হওয়ায় কিউআর কোডও থাকবে।

বিনিয়োগবার্তা/এমআর//