Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 17 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, কৃষিভিত্তিক সভ্যতার অন্যতম নিদর্শন নবান্ন। বাঙালিকে ঐক্য, ভ্রাতৃত্ব ও আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে এই উৎসব। 

বুধবার (১৬ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে ‘জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ’ আয়োজিত ‘জাতীয় নবান্নোৎসব ১৪২৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, নবান্ন বাংলাদেশের ঐতিহ্যবাহী শস্য উৎসব। বাঙালির জনজীবনে নবান্ন নিয়ে আসে অনাবিল সুখ, শান্তি আর সমৃদ্ধির বার্তা।

জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের সহ-সভাপতি কাজী মদিনার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শহীদুর রশিদ ভুঁইয়া ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। নবান্ন কথন পর্বটি সঞ্চালনা করেন পর্ষদের সহ-সভাপতি সঙ্গীতা ইমাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পর্ষদের সহ-সভাপতি হাসিনা মমতাজ, মাহমুদ সেলিম ও মানজার চৌধুরী সুইট, সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা, যুগ্ম-সাধারণ সম্পাদক আফরোজা হাসান শিল্পী, কোষাধ্যক্ষ শাহরিয়ার মোতালেব ও প্রকাশনা সম্পাদক আবুল ফারাহ পলাশ।

বিনিয়োগবার্তা/এমআর//