
নিজস্ব প্রতিবেদক: মনোনীত কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর ২০২২) ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত “ব্যবস্থাপকের দায়িত্ব ও নেতৃত্ব” বিষয়ক এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান একাডেমি মিলনায়তনে সম্পন্ন হয়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আইবিটিআরএ-এর প্রিন্সিপাল এস এম রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে.এম. মুনিরুল আলম আল-মামুন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম. শহীদুল হক খন্দকার। ব্যাংকের মনোনীত ৪০ জন কর্মকর্তা এ প্রশিক্ষণ কর্মসূচি স¤পন্ন করেন।
ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত “ব্যবস্থাপকের দায়িত্ব ও নেতৃত্ব” বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান ১৭ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার একাডেমি মিলনায়তনে সম্পন্ন হয়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আইবিটিআরএ-এর প্রিন্সিপাল এস এম রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে.এম. মুনিরুল আলম আল-মামুন। আর ধন্যবাদ জ্ঞাপন করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম. শহীদুল হক খন্দকার।
ব্যাংকের মনোনীত ৪০ জন কর্মকর্তা এ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেন।
বিনিয়োগবার্তা/এসএএম//