Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Nov 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য  ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বর্তমান সরকার সব সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি স্থাপন করেছে। এরপরও একটি গোষ্ঠী, কিছু সন্ত্রাসী ও জঙ্গিরা এই সম্প্রীতি ও সৌহার্দ্য নষ্ট করতে চায়। এদের বিরুদ্ধে সব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শুক্রবার (১৮ নভেম্বর) রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজ প্রাঙ্গণে ঢাকা ওয়ানগালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঢাকায় বসবাসরত গারো সম্প্রদায় এ ওয়ানগালা বা নবান্ন উৎসবের আয়োজন করে।

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গারো, হাজং, চাকমা, মারমা, বাঙালিসহ সব জাতি,ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকারে বিশ্বাসী এবং সবার সমান উন্নয়নে নিরলস কাজ করছে।

তিনি বলেন, গারোসহ সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে বর্তমান সরকার খুবই আন্তরিকতার সঙ্গে কাজ করছে। মুক্তিযুদ্ধের সময় যেভাবে সব সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করেছিল, তেমনি এখন সবাই মিলে দেশটাকে গড়ে তুলতে হবে, যেন সারাবিশ্বে ‘আমরা গর্বের জাতি হিসেবে উন্নীত হতে পারি’।

এ সময় কৃষিমন্ত্রী জানান, বর্তমান সরকার আদিবাসীদের ওপর বনবিভাগের মিথ্যা মামলার হয়রানি বন্ধ করেছে, মধুপুরে বিগত ১৪ বছরে একজন গারোও বনবিভাগের মামলায় গ্রেফতার হয়নি। যাদের বিরুদ্ধে ১৬টি, ১৭টি এমনকি প্রায় শতাধিক মামলা আছে, তাদেরকেও গ্রেফতার করতে দেওয়া হয়নি। এটিই প্রধানমন্ত্রীর নির্দেশ।

বিনিয়োগবার্তা/এমআর//