
নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে নোয়াখালীতে বিনিয়োগ শিক্ষা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) সকালে জেলার মাইজদীতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) যৌথ উদ্যোগে এ বিনিয়োগ শিক্ষা কার্যক্রম শুরু হয়। একাধিক অধিবেশনের মধ্য দিয়ে যা চলে কয়েক ঘন্টাব্যাপি।
কনফারেন্সের প্রথম অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।
এরপর ‘Investing in the Bangladesh capital market’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. শেখ শামসুদ্দিন।
এসময় তিনি গত ৫০ বছরের শিক্ষার হার, দারিদ্র্যের হার, জীবনযাত্রার মান, নারী শ্রমশক্তির ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের কথা উল্লেখ করে বাংলাদেশের ঋণ স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধির কথা তুলে ধরেন। তিনি বাজার কাঠামো, বাংলাদেশের পুঁজিবাজারের প্রোডাক্টগুলো, সাম্প্রতিক সময়ের বাংলাদেশের মুদ্রাস্ফীতি, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
এরপর ‘Smart & Intelligent Investor’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
এসময় তিনি সঠিক পরিকল্পনার মাধ্যমে কিভাবে স্মার্ট বিনিয়োগ সিদ্ধান্ত নেয়া উচিত সে বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।
প্রথম অধিবেশনে প্রবন্ধ উপস্থাপনার পর একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
বিএএসএম এর মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরীর সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন ডিএসইর পরিচালক মো. শাকিল রিজভী, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন এফসিএমএ, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান এবং ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও।
প্যানেল আলোচনার শেষ অংশে অংশগ্রহণকারী বিনিয়োগকারীদের প্রশ্নের ভিত্তিতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্যানেল আলোচকবৃন্দ এবং বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বিনিয়োগকারীদের প্রশ্নের উত্তর দেন।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম এবং নোয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক বীর মুক্তিযোদ্ধা তপন চন্দ্র মজুমদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য ড. এ কে আজাদ চৌধুরী।
এসময় তিনি বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম নেতৃত্বের প্রশংসা করেন। দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের নির্দেশনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশং
সা করেন এবং এই কার্যক্রমের সফলতা কামনা করেন।
তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনপণ যুদ্ধ করে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন ”।
এছাড়া ৫০ বছরে বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন সফলতার প্রশংসা করেন তিনি। গত কয়েক বছর বাংলাদেশ নানা বৈশ্বিক সংকটের মাঝেও বিশ্বের অধিকাংশ দেশের তুলনায় ভালো অবস্থান বজায় রেখেছে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
বিএসইসি চেয়ারম্যান বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগের সমন্বয়ে বৃহদাকার পুঁজি সৃষ্টি হয়। বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকেই ব্যবসা-বাণিজ্যের প্রসার ও শিল্পায়নের মাধ্যমে দেশের দেশের উন্নয়ন হবে।

দেশের ব্যান্ডিং এবং সুনাম তৈরির প্রয়োজনের কথা তুলে ধরে তিনি বলেন, বৈদেশিক বিনিয়োগের আকৃষ্টের মাধ্যমে দেশের বাজারে বিনিয়োগ আনতে হবে। বুঝেশুনে বিনিয়োগ করে সব বাজারেই লাভ করা যায় মন্তব্য করে শিবলী রুবাইয়াত বলেন, বিনিয়োগ শিক্ষা গ্রহণ করুন এবং বিনিয়োগের ঝুঁকি বুঝে সঞ্চয়ের একটি অংশ সচেতন বিনিয়োগ করুন। তিনি বাংলাদেশের সোনালী ভবিষ্যতের আশাবাদ ব্যক্ত করেন এবং দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন।
‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ২০২২’ এর দ্বিতীয় অধিবেশন শুরু হয় দুপুর আড়াইটায়।
দ্বিতীয় অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।
এরপর দ্বিতীয় অধিবেশনের প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান, বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এর সহকারী অধ্যাপক ফাতেমা জান্নাত। এরপর ধন্যবাদ বক্তব্য রাখেন নোয়াখালীর ভুলুয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হারুন।
‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ২০২২’ এর সমাপনী বক্তব্য রাখেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।
বিনিয়োগবার্তা/এসএএম//