Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আইসিএমএবি এবং সিপিএ আয়ারল্যান্ড  পারস্পরিক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। 

শনিবার (১৯ নভেম্বর) ভারতের মুম্বাই হোটেলে এই পারস্পরিক স্বীকৃতি চুক্তি (MRA) স্বাক্ষর করেছেন আইসিএমএবির  পক্ষে প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ ও ভাইস প্রেসিডেন্ট ইমতিয়াজ আলম এবং সিপিএ আয়ারল্যান্ডের পক্ষে, প্রেসিডেন্ট মিসেস আইন কলিন্স, প্রধান নির্বাহী ইমন সিগিন্স।। 

ভারতে অ্যাকাউন্ট্যান্টসদের ২১ তম ওয়ার্ল্ড কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইসিএমএবির ভাইস প্রেসিডেন্ট মো. মুনিরুল ইসলাম, কোষাধ্যাক্ষ মো. আলী হায়দার চৌধুরী, সাবেক প্রেসিডেন্ট মো,আব্দুল আজিজ, আবু বকর ছিদ্দিক, একেএম দেলোয়ার হোসেন ও মো. জসিম উদ্দিন আকন্দ।

চুক্তি স্বাক্ষর করার ফলে আইসিএমএবি-এর সদস্যগণ সিপিএ এর অধীনে বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে সিপিএ (আয়ারল্যান্ড) সদস্যপদ পাবেন।

বিনিয়োগবার্তা/এমআর//