Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Nov 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) এর উদ্যোগে “কাস্টমার সার্ভিসেস ও কমপ্লায়েন্ট ম্যানেজমেন্ট” শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম শনিবার (১৯ নভেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। 

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। 

মূল আলোচনা উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি ও কাস্টমার সার্ভিসেস বিভাগের পরিচালক মোহাম্মদ জহির হুসাইন। 

আরও বক্তব্য রাখেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস।

সভাপতিত্ব করেন আইবিটিআরএ প্রিন্সিপাল এসএম রবিউল হাসান। ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর//