Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 19:06
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বোর্ড অব ডাইরেক্টরসের সভা ২১ জুন ২০১৭, বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান-এর সভাপতিত্বে সভায় ডাইরেক্টরবৃন্দ এবং ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আব্দুল হামিদ মিঞা উপস্থিত ছিলেন।

সভায় ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনায় অর্জিত সাফল্য ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া বিনিয়োগ সম্প্রসারণ করে দেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য সভায় দিক-নির্দেশনা দেয়া হয়। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ২১ জুন ২০১৭)