Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী বছরের মাঝামাঝি সময়ে পায়রা বন্দর ব্যবহার করা যাবে। নৌপথকে কার্যকরীভাবে ব্যবহার করা হলে সমস্যা কমে যাবে।

রবিবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বাংলাদেশের শিপিং খাত-বাস্তবতা ও করনীয়’ বিষয়ক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

দেশে সর্বক্ষেত্রে স্কিলড লোক তৈরি হয়ে গেছে উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘কিছুদিন আগেই প্রধানমন্ত্রী পায়রা বন্দরের প্রথম টার্মিনাল ও আটটি জলযান উদ্বোধন করেছেন। আগামী বছরের মাঝামাঝি সময়ে আপনারা পায়রা বন্দর ব্যবহার করতে পারবেন। 

তিনি বলেন, ৬০০-৭০০ কোটি টাকা ব্যয়ে আন্ধারমানিক নদীর ওপরে অত্যাধুনিক চার লেন বিশিষ্ট সেতু করা হচ্ছে। উন্নত দেশগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে চাচ্ছে। আমাদের দেশে সর্বক্ষেত্রে এখন স্কিলড লোক তৈরি হয়ে গেছে।’

নৌপ্রতিমন্ত্রী বলেন, মুক্তারপুর, কুমুদীনিতে টার্মিনাল তৈরি করা হয়েছে। খানপুরে টার্মিনাল তৈরির বিষয়ে টেন্ডার দেওয়া হয়েছে। শিমুলিয়া ঘাটেও একটা টার্মিনাল তৈরি করার পরিকল্পনা রয়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডে কার্যক্রম চলমান রয়েছে। পোর্টগুলোতে যেন ২০০ থেকে ৩০০ জাহাজ আসতে পারে সে ব্যবস্থা নিচ্ছি। সর্বোপরি নৌপথকে কার্যকরীভাবে ব্যবহার করা হলে সমস্যাগুলো অনেকাংশেই কমে যাবে।’

দেশের অর্থনীতি সচল আছে জানিয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি রিজার্ভসহ নানান বিষয়ে মিথ্যাচার ছড়াচ্ছে। আপনার জানেন, তিন মাসের মতো রিজার্ভ থাকাটা সন্তোষজনক। আমাদের তার চেয়েও বেশি আছে। দেশের অর্থনীতি সচল আছে বলেই প্রধানমন্ত্রী অর্থনৈতিক অঞ্চলে ৫০টি শিল্প ইউনিট উদ্বোধন করেছেন।

বিনিয়োগবার্তা/এমআর//