Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Nov 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, জনদুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নিতে হবে। মানুষের কল্যাণে সরকারি কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের এক কাতারে সামিল হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, সাধারণ মানুষ যেন সেবা বঞ্চিত না হয়, সেদিকে লক্ষ্য রেখে সবাইকে দায়িত্ব পালন করতে হবে।

রবিবার (২০ নভেম্বর) শরীয়তপুর জেলা পরিষদ আয়োজিত মাসিক সমন্বয় সভায় অনলাইনে সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সচিবালয়ের নিজ দফতর থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন উপমন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে। গ্রামের মানুষ এখন শহরের সুবিধা পাচ্ছে। প্রধানমন্ত্রীর ভিশন-মিশন বাস্তবায়নের জন্য সবাইকে এক কাতারে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

পানিসম্পদ উপমন্ত্রী বলেন, পদ্মাসেতু থেকে শরীয়তপুর হয়ে মেঘনা সেতু পর্যন্ত ফোর লেনের কাজ দ্রুত সমাপ্ত করতে হবে। কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। 

তিনি জানান, ‘শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়’ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী বছর থেকেই এ বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করা হবে। 

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দল-মতের উর্ধ্বে থেকে কাজ করেছেন। তার সুযোগ্য কন্যাও উন্নয়নের ক্ষেত্রে একই ধারাবাকিতা বজায় রেখেছেন।

জেলা প্রশাসক (ডিসি) পারভেজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল হকসহ নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। 

বিনিয়োগবার্তা/এমআর//