Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের পদত্যাগ চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট।

সোমবার (২১ নভেম্বর) বিচারপতি মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্ট বলেছেন, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কারণে সংবিধান লঙ্ঘন বা শপথ ভঙ্গ কোনোটিই হয়নি। মন্ত্রীর বক্তব্যে সংবিধানের ৫৮ অনুচ্ছেদকে আঘাত করেনি।

অবান্তর বক্তব্য দিয়ে সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গের অভিযোগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পররাষ্ট্রমন্ত্রীর পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে ৫ সেপ্টেম্বর রিট দায়ের করেন এক আইনজীবী।

এর আগে গত ২১ আগস্ট একই অভিযোগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. এরশাদ হোসেন রাশেদ।

নোটিশে বলা হয়, শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারত সরকারকে যে অনুরোধ জানিয়েছেন, আপনি তা করতে পারেন না। কারণ সংবিধানে বলা হয়েছে, জনগণই সব ক্ষমতার উৎস। আপনি সংবিধানবিরোধী বক্তব্য দিয়েছেন। আপনি মন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।

বিনিয়োগবার্তা/এমআর//