Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ১৬ দেশের মন্ত্রী পর্যায়ের কর্তা ব্যক্তিদের অংশগ্রহণে ২৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২২তম সম্মেলন।

সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

আব্দুল মোমেন বলেন, এবারই সবচেয়ে বেশি সংখ্যক ডেলিগেট এ সম্মেলনে অংশগ্রহণ করছে। ১৬টি দেশের মন্ত্রী পর্যায়ের লোকজন এ সম্মেলনে যোগ দিচ্ছেন। আমাদের অনেক কাজ করার আছে। বৈঠকে আটটি প্রায়োরিটি এরিয়া নিয়ে আলোচনা হবে। আইওআরএ ২২তম সম্মেলনের মন্ত্রী পর্যায়ের বৈঠকে এসব দেশের পররাষ্ট্রমন্ত্রী, উপমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা অংশ নেবেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সভাপতিত্বে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ২৪ নভেম্বর অনুষ্ঠেয় আইওআরএ মন্ত্রী পর্যায়ের বৈঠকে শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ উভায়েস মোহাম্মেদ আলী সাবরি, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেন্টো এলপি মার্সেদো, মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী এলান গানো, মোজাম্বিকের পররাষ্ট্রমন্ত্রী ভেরোনিকা নাতানিয়েল মাকামো দলোভো, মাদাগাস্কারের পররাষ্ট্রমন্ত্রী জেনারেল ডেকর্পস দারমে, তানজানিয়ার মৎস্য ও সমুদ্র অর্থনীতি বিষয়ক মন্ত্রী সুলেইমান মাসউদ মাকামে, ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং, জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শোনসুকে তাকেই, থাইল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী ভিজাভাত ইসারাভাকদি, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ আলসায়েঘ, ইয়েমেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী আউসান আব্দুল্লাহ আল-আউদ, মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ খালিল, সোমালিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলী মোহাম্মদ ওমর এবং দক্ষিণ আফ্রিকার উপ-পররাষ্ট্র মন্ত্রী ক্যানডিথ মাশেগো দেলামিনির অংশ নেবেন।

উল্লেখ্য, আইওআরএ ‘কমিটি অব মিনিস্টার্স বা মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে ২২-২৩ নভেম্বর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের (সিএসও) বৈঠক হবে।

বিনিয়োগবার্তা/এসএএম//