Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Nov 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: নভেল করোনাভাইরাস মহামারীর সময়ের চেয়েও এখন দ্রুত ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে যুক্তরাজ্যের রেস্টুরেন্টগুলো।

জ্বালানির দাম বৃদ্ধি, কর্মিস্বল্পতা এবং বুকিং বাতিল করায় এ ধরনের সংকটে পড়ছে রেস্টুরেন্টগুলো। খবর: দ্য গার্ডিয়ান।

পরামর্শক সংস্থা মাজার্স জানিয়েছে, এ খাতে বন্ধ করে দেয়ার প্রবণতা বেড়েছে ৬০ শতাংশ। ২০২১-২২ সালে যেখানে দেউলিয়া হয়েছে ১ হাজার ৫৬৭টি প্রতিষ্ঠান, সেখানে ২০২০-২১ সালে সংখ্যাটা ছিল ৯৮৪টি।

মাজার্সের অংশীদার রেবেকা ডাক্রি বলেন, এখানে বেশকিছু বিষয়ের খুব বিষাক্ত মিশ্রণ দেখা যাচ্ছে। রেস্টুরেন্টগুলো আগে এভাবে নেতিবাচক বিষয়াদির সংমিশ্রণ দেখেনি।

বিনিয়োগবার্তা/এসএএম//