Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ইকোনোমি একটি শক্তিশালী ফাউন্ডেশনের ওপরে আছে।  দেশে কোনো খাদ্য ঘাটতি হবে না, বাংলাদেশ কখনোই শ্রীলংকার মতো দেউলিয়া হবে না। তাই স্বার্থান্বেষী মহলের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

সোমবার (২১ নভেম্বর) ঠাকুরগাঁওয়ে উন্নয়ন সংস্থা ইএসডিও’র সেমিনার হলে আয়োজিত ‘মানব উন্নয়ন ভাবনা’ শীর্ষক একক বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ইএসডিও এবং বাংলাদেশ রিসার্চ ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে ইএসডিও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ইকোপাঠশালা অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার, প্রেসক্লাব সভাপতি মনসুর আলীসহ অন্যান্যরা।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, যারা বঙ্গবন্ধুর লড়াকু মনের কথা ভুলে আত্মতুষ্টিতে ভুগছেন তাদের অনেক বেশি সাবধান হতে হবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত দেশে মাথাপিছু আয় রেখে গিয়েছিলেন ২৭৩ ডলার, তার মৃত্যুর পর সেটা কমে আসে ১২৮ ডলারে। দীর্ঘ ১৩ বছর লেগেছিল সেই স্থানে ফিরে যেতে।

বিনিয়োগবার্তা/এমআর//