Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: নিবন্ধন চাওয়া নতুন দলগুলোর আবেদন যাচাই শুরু করেছে নির্বাচন কমিশন।

নিবন্ধন বিধিমালা অনুযায়ী, আবেদনে অন্তত ৯ ধরনের তথ্য পূরণ করতে হয় এবং সেই সঙ্গে ১০ ধরনের দলিলপত্রের সংযুক্তি দিতেই হবে।

বর্তমানে ইসির অধীনে ৩৯টি দল নিবন্ধিত রয়েছে। এবার সব প্রক্রিয়া উৎরাতে পারলে যুক্ত হবে নতুন কোনো দল, যারা অংশ নিতে পারবে পরবর্তী সংসদ নির্বাচনে।

নিবন্ধন পেতে আগ্রহী ৯৩টি আবেদনের মধ্যে শেষ পর্যন্ত কোনো দল টিকবে কি না, জানা যাবে এপ্রিল-মে মাসের মধ্যে।

নির্বাচন কমিশনার মো. আলমগীর মঙ্গলবার সাংবাদিকদের বলেন, নিবন্ধন আবেদন যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এ সংক্রান্ত ইসি সচিবালয়ের একটা কমিটি করা হয়েছে। তারা পর্যালোচনা করে উপস্থাপনের পর কমিশন দেখবে।

এর মধ্যে নিবন্ধন আবেদন করা কয়েকটি দল নিয়ে আপত্তি উঠেছে। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কোনো দলকে নিবন্ধন না দেওয়ার জন্য দাবি জানানো হয়েছে।

ইতোমধ্যে আবেদন করা দলগুলোর মধ্যে কোনো কোনো দল জমা দেয়নি প্রয়োজনীয় চালানের টাকা, কোনোটির কেন্দ্রীয় কমিটির নাম-পদবী দিয়ে পূর্ণাঙ্গ তালিকায় সঙ্গতি নেই, কোনো দলের নেই গঠনতন্ত্র, কোনো দলের নিবন্ধনের ন্যূনতম শর্ত পূরণের দালিলিক প্রমাণ নেই কিংবা ঘাটতি রয়েছে গুরুত্বপূর্ণ কাগজপত্রের।

আবার প্রাথমিকভাবে যেসব দলের তথ্য আবেদনে রয়েছে, তা সঠিক কিনা তা বাছাইয়ের কাজ চলছে।

জানতে চাইলে এই সংক্রান্ত কমিটির আহ্বায়ক ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৯৩টি আবেদন পর্যালোচনা শুরু হয়েছে। সপ্তাহ খানেকের মধ্যে ইসির বিবেচনার জন্যে উপস্থাপনের চেষ্টা চলছে। আমরা নির্ধারিত চেক লিস্টের মাধ্যমে তথ্য উপাত্ত-দলিলাদির বিষয় তুলে ধরব। কমিশন সিদ্ধান্ত দিলে পরবর্তী পদক্ষেপে যাব।

বিনিয়োগবার্তা/এমআর//