Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার জাভায় ভূমিকম্পে অন্তত ১৬২ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় কয়েকশ লোক আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর রিদওয়ান কামিল।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপের উপাত্ত অনুযায়ী, ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি পশ্চিম জাভার সিয়ানজুর শহরে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ১০ কিলোমিটার (ছয় মাইল) গভীরে।

অনেক লোকজনকে হাসপাতালে নেওয়া হয়। অনেককে বাইরেই চিকিৎসা দেওয়া হয়। যারা ভবনের ভাঙা অংশে আটকা পড়েছেন, তাদের উদ্ধারে উদ্ধারকারীরা রাতেও কাজ করছিলেন।  

যে অঞ্চলটিতে ভূমিকম্পটি আঘাত হেনেছে, সেটি ঘনবসতিপূর্ণ। সেখানে ভূমিধসের প্রবণতা রয়েছে। ঘরবাড়িগুলো দুর্বলভাবে তৈরি।  

এর আগে ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) বলেছিল, প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে কমপক্ষে ৬২ জনের প্রাণহানি হয়েছে।  

স্থানীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কামিল বলেছেন, ৩২৬ জন এই ভূমিকম্পে আহত হয়েছেন। তাদের অধিকাংশেরই হাড়গোড় ভেঙেছে। এখনো অনেকে আটকা রয়েছেন। আহত ও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।  

পশ্চিম জাভা গভর্নর বলেন, ১৩ হাজারেরও বেশি লোক এই দুর্যোগে স্থানচ্যুত হয়েছেন। বিএনপিবি বলছে, অন্তত ২২শ ঘরবাড়ি এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: বিবিসি

বিনিয়োগবার্তা/এমআর//