
খেলাধূলা ডেস্ক:আগামী বছরের জানুয়ারি মাসে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর শুরু হবে। এজন্য আগামী বুধবার (২৩ নভেম্বর) প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে। যেখানে ৭টি ক্যাটাগরিতে ২১৭ জন দেশি ক্রিকেটারের নাম রয়েছে।
সোমবার (২০ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ড্রাফটকে সামনে রেখে দেশি ক্রিকেটারদের এই তালিকা প্রকাশ করেছে।
ইতোমধ্যেই ৭ ফ্রাঞ্চাইজি তাদের দলে একজন করে আইকন ক্রিকেটার যুক্ত করেছে। এই তালিকায় বাদ পড়েছিল লিটন দাস, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের নাম। এই তিন ক্রিকেটারকে রাখা রয়েছে তালিকার এ ক্যাটাগরিতে।
বি ক্যাটাগরিতে রয়েছেন- মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, ইমরুল কায়েস, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।
সি ক্যাটাগরিতে রয়েছেন- রুবেল হোসেন, মুমিনুল হক, নাইম শেখ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, তাইজুল ইসলাম, মোহাম্মদ মিথুন, এনামুল হক বিজয়, সাইফ হাসান, শুভাগত হোম, মুকিদুল ইসলাম মুগ্ধ, এবাদত হোসেন, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, মেহেদি হাসান রানা, নাহিদুল ইসলাম, ইরফান শুকুর, ফজলে মাহমুদ রাব্বি, ইয়াসির আলী, মোহাম্মদ শামিম হাসান, রনি তালুকদার, খালেদ আহমেদ, নাইম হাসান ও জাকির আলী অনিক।
ডি ক্যাটাগরিতে রয়েছেন- অলক কাপালি, আবু জায়েদ রাহী, সোহাগ গাজী, আল আমিন সিনিয়র, শামসুর রহমান, আরাফাত সানি, আবু হায়দার রনি, তৌহিদ হৃদয়, সৈকত আলী, জিয়াউর রহমান, আরিফুল হক, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, ফরহাদ রেজা, মৃত্যুঞ্জয় চৌধুরী, মাহিদুল অঙ্কন, নাজমুল ইসলাম অপু, সানজামুল ইসলাম, জাকির হাসান, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন, রেজাউর রহমান, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, নাসির হোসেন, জুনায়েদ সিদ্দিকী, আকবর আলী, মার্শাল আইয়ুব, নাদিফ চৌধুরী, এনামুল হক জুনিয়র, মুক্তার আলী, আলাউদ্দিন বাবু, নাইম ইসলাম, শফিকুল ইসলাম ও নাবিল সামাদ।
এছাড়া ই ক্যাটাগরিতে রয়েছেন ৭৪ জন, এফ ক্যাটাগরিতে রয়েছেন ৪০ জন ও জি ক্যাটাগরিতে রয়েছেন ৩১ জন ক্রিকেটার।
বিনিয়োগবার্তা/এমআর//