Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনী অনিয়মের প্রতিবেদন নিয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (২৩ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এমনটাই জানান সিইসি।

সিইসি বলেন, এটা নিয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেব না। আমরা পর্যালোচনা করছি ও বিষয়টি ভালোভাবে দেখছি।

গাইবান্ধায় নতুন করে ভোট হবে কী না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে এখন কিছুই বলব না। একটু সময় নিন, সব জানতে পারবেন।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর ৫১টি কেন্দ্রে ব্যাপক অনিয়মের কারণে উপ-নির্বাচনের মাঝপথে এসে ভোটগ্রহণ স্থগিত করার ঘোষণা দেন সিইসি। এরপর একটি তদন্ত কমিটি গঠন করে অনিয়মে জড়িতদের শাস্তির আওতায় আনার ঘোষণা দেয়া হয়। সেই কমিটি ইতোমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে।

বিনিয়োগবার্তা/এমআর//