Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Nov 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিরাও দেশের সম্পদ। বর্তমান সরকার  প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসনে কাজ করছে।

বুধবার (২৩ নভেম্বর) বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের আয়োজনে রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে ‘বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল বিধিমালা-২০২২’র খসড়ার ওপর রিহ্যাবিলিটেশন পেশা সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে অনুষ্ঠিত কর্মশালায় এ কথা বলেন তিনি।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার জন্য ব্যাপক পরিসরে কর্মসূচি বাস্তবায়ন করছে। বিভিন্ন ধরণের থেরাপি সেবাসহ তাদের পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবন নিশ্চিতে রিহ্যাবিলিটেশন কাউন্সিল গঠন করা হয়েছে।

তিনি বলেন, রিহ্যাবিলিটেশন কাউন্সিল বিধিমালা প্রণীত হলে এ আইন বাস্তবায়নে গতির সঞ্চার হবে। দেশে এ সংক্রান্ত দক্ষ পেশাজীবী তৈরির পাশাপাশি এ খাতে শৃঙ্খলা আসবে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, রিহ্যাবিলিটেশন কাউন্সিল গঠনের মাধ্যমে থেরাপিসহ প্রতিবন্ধীদের কল্যাণে অন্যান্য সেবা প্রদান সহজ হবে। দেশে এ পেশার বিকাশও ঘটবে।

বিনিয়োগবার্তা/এমআর//