Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Nov 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কার্যকর প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়েই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সফল হয়। এছাড়া আর কোনো উপায়ে সফল ভোটগ্রহণ সম্ভব না।

বৃহস্পতিবার (২৪ বৃহস্পতিবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভোট কেন্দ্রগুলোতে প্রার্থীদের সমর্থক ও এজেন্টদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এতে পুলিশের কোনো ভূমিকা থাকবে না।

সিইসি বলেন, পুলিশ দিয়ে ব্যালেন্স (সমতা) তৈরি করব না। ব্যালেন্সটা তৈরি হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে। প্রার্থীদের ইলেকশন এজেন্টরাই প্রতিটি কেন্দ্রে ব্যালেন্স তৈরি করবে।

কাজী হাবিবুল আউয়াল বলেন, রাজনৈতিক দলগুলো যদি ভারসাম্য তৈরি না করে তাহলে পুলিশ দিয়ে নির্বাচনকে সুষ্ঠু, বিশ্বাসযোগ্যভাবে উঠিয়ে আনা সম্ভব হবে না।

তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য না থাকলে আমরা সুন্দর নির্বাচন তুলে দিতে পারব না। রাজনৈতিক দলগুলোর সহায়তা লাগবে। তাদের মধ্যে একটা সমঝোতা লাগবে। নির্বাচন আয়োজনে একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। তাহলেই নির্বাচন গ্রহণযোগ্য হবে।

বিনিয়োগবার্তা/এমআর//