Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আগামী এক মাসের মধ্যে বাণিজ্যিক আমদানির ঋণপত্র বা এলসি খোলা নিয়ে সমস্যার সমাধান হবে। এখন সংকট কিছুটা নরমাল হয়ে এসেছে। আমি সমস্যাগুলো গভর্নরের কাছে পৌঁছে দেবো। ডিসেম্বরের মধ্যেই সমস্যার সমাধান হবে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর বসুন্ধরায় তিনদিনব্যাপী বাংলাদেশ বিল্ডকন, উড এবং ইলেট্রিক্যাল ইন্টারন্যাশনাল প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এ সরকার পুরোপুরি ব্যবসাবান্ধব। অর্থনীতির ৮০ শতাংশ ব্যবসায়ীদের হাতে। সেজন্য ব্যবসায়ীদের স্বার্থে সরকারের সব দরজা খোলা। প্রধানমন্ত্রী আপনাদের জন্য অত্যন্ত আন্তরিক।

তিনি আরো বলেন, যেসব দেশ উন্নয়ন করেছে তাদের সামাজিক শান্তি ঠিক ছিল। আমরাও ব্যবসায়ীদের এতদিন নিরবচ্ছিন্ন কাজ করতে দিয়েছি। কিন্তু এখন রাজনীতির নামে অরাজকতা করে সে শান্তি নষ্ট করার অপচেষ্টা চলছে। সবাই মিলে সেই অপচেষ্টা রুখতে হবে।

তিনদিনের এ প্রদর্শনীর আয়োজন করেছে আসক ট্রেড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এবং ফিউচারের ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেড। বিশ্বের সর্বাধুনিক নির্মাণ অবকাঠামো এবং কাঠ ও আসবাবপত্র সংশ্লিষ্ট শিল্পের নতুন উদ্ভাবন, প্রযুক্তি ও পণ্য নিয়ে শুরু হয়েছে এ প্রদর্শনী। এতে রয়েছে দেশ-বিদেশের ২০০টি প্রতিষ্ঠানের প্রায় দুই হাজারেরও বেশি পণ্য।

প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য এ প্রদর্শনী উন্মুক্ত থাকছে। এ আয়োজন শেষ হবে আগামী ২৬ নভেম্বর।

বিনিয়োগবার্তা/এমআর//