Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Nov 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর উদ্যোগে বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশন ও বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের সহযোগিতায় দু’দিনব্যাপী বীমা মেলা ২০২২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বঙ্গবন্ধু উদ্যান (বেলস্ পার্ক) বরিশালে এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ গ্রহণ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি। 

আইডিআরএ এর চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন, বিশেষ অতিথি বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং পপুলার লাইফের ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলী, বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, আইডিআরএ এর সদস্য (প্রশাসন) মইনুল ইসলাম, সদস্য (আইন) মোঃ দলিল উদ্দিন, সদস্য (লাইফ) কামরুল হাসান ও সদস্য (নন-লাইফ) মোঃ নজরুল ইসলাম। 

এছাড়াও আইডিআরএ এর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন ইনস্যুরেন্স কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং কর্মী ও কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

বিনিয়োগবার্তা/ডিএফই//