Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Nov 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, প্রতিটি উপজেলায় সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে। সেখানে থাকবে মাল্টিপারপাস হল ও সিনেকমপ্লেক্স।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর এক হোটেলে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলন-২০২২ এর একটি আলোচনায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় একটি সাংস্কৃতিক কেন্দ্র করবো, প্রতিটি কেন্দ্রের ডিজাইনে একটি করে সিনেকমপ্লেক্স রয়েছে। ৪৯৩টি উপজেলায় প্রত্যেকটিতে মাল্টিপারপাস হল থাকবে।

তিনি আরো বলেন, সিনেমার সুদিন আমাদের ফেরাতেই হবে। সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর কোনো বিকল্প নেই। আগে আমাদের গ্রামে রাতভর যাত্রা হতো। থাকতো জারি, সারি, ভাওয়াইয়া, কবিগান, পিঠা উৎসব ইত্যাদি। এখন তো গ্রামে নবান্ন উৎসব করতে গেলেই বাধার সম্মুখীন হতে হয়।

এ সময় উপস্থিত ছিলেন- চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি, চলচ্চিত্র পরিচালক রুবাইয়াত হোসেন, দূর্জয় বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দূর্জয় রহমান প্রমুখ।

বিনিয়োগবার্তা/এমআর//