Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, সমৃদ্ধ জাতি গঠনে প্রাথমিক শিক্ষা ভিত হিসেবে কাজ করে। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সম্প্রতি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালতলা সরকারি প্রাথমিক বিদ্যলয়, নাজিমখান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডাংরারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও সফল জাতি গঠনে প্রাথমিক শিক্ষা ভিত হিসেবে কাজ করে। এ ভিত সুদৃঢ় করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। প্রাথমিক শিক্ষার অবকাঠামোগত সব সমস্যা অচিরেই সমাধান করা হবে।

এ সময় কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলামসহ স্থানীয় শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর//