Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আপাতত পদ্মা ও মেঘনা নামে নতুন দুই বিভাগ করার সিদ্ধান্ত স্থগিত করেছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। চলমান বৈশ্বিক সংকটে সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রবিবার (২৭ নভেম্বর)  সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি জানান, ঢাকা বিভাগ থেকে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী আলাদা করে গঠন হওয়ার কথা ছিল পদ্মা বিভাগ।

আর চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর নিয়ে গঠন হওয়ার কথা ছিল মেঘনা বিভাগ।

বিনিয়োগবার্তা/এমআর//