Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Nov 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর নিজস্ব প্রতিবেদক: অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের দিকে সংশ্লিষ্টদের দৃষ্টি দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে বিনিয়োগের ক্ষেত্রগুলোর দিকেও সজাগ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ঢালাওভাবে প্রকল্প না নিয়ে অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোর দিকে নজর দেওয়া এবং বাস্তবায়নে যেনো কোনো ধরনের গাফিলতি করা যাবে না। যেগুলো দ্রুত শেষ করা যায়, সেগুলোকে আগে করতে হবে।

রোববার (২৭ নভেম্বর) সচিব সভায় প্রধানমন্ত্রী এসব  নির্দেশনা দেন।  প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়।

সভাশেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে টাকা সরিয়ে নেওয়ার আলোচনার প্রেক্ষাপটে দেশের ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ‘এটা নিয়ে মিটিংয়ে ইনডাইরেক্ট আলোচনা হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে ব্যাংকিং ও ফাইন্যান্স ডিভিশনকে।

তিনি বলেন, ব্যাংক খাত নিয়ে চারদিকে এতো কথাবার্তা উঠছে, আসল সিনারিওটা কী সেটা শিগগির দেখে অবহিত করবেন আমাদের।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘ওভারঅল, আরও কয়েকটা ব্যাংকের কথা তো ওটা শোনার পর আমি ইন্টারনেটে গিয়ে দেখলাম কয়েকটা ব্যাংকের ব্যাপারে ইউটিউবে বিভিন্ন রকম বাইরে থেকে বক্তৃতা দিচ্ছেন। তবুও এটাকে অবহেলা করা হয়নি। বলা হয়েছে, এগুলোকে দেখে সিনারিওটা আমাদের জানাও।’

এছাড়া সভায় জঙ্গি ইস্যুতে সচিবদের সতর্ক থাকারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিনিয়োগবার্তা/এসএএম//