Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 30 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে টিএমআর উৎপাদন ও দেশব্যাপী সুষ্ঠুভাবে বিতরণ এবং প্রাণি মোটা তাজাকরণ আইন যথাযথভাবে প্রয়োগের ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়। একই সঙ্গে চিড়িয়াখানার বিভিন্ন অনিয়ম দূরীকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বুধবার (৩০ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠক কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম, বি,এম, কবিরুল হক, মোঃ শহিদুল ইসলাম (বকুল), ছোট মনির, শামীমা আক্তার খানম এবং নূর উদ্দিন চৌধুরী নয়ন বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন সাভারের ডেইরী ফার্ম ক্যাম্পাসে ৪০ কোটি টাকা ব্যয়ে স্থাপনকৃত প্রাণিসম্পদ সংমিশ্রন কারখানা (টোটাল মিক্সড রেশন বা টিএমআর প্লান্ট) চালুকরণ, উৎপাদন কার্যক্রম তথ্য হালনাগাদ/সার্বিক
পরিস্থিতি সম্পর্কে আলোচনা করা হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু রবগুনা জেলা আওয়ামী লীগের পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালায়ের সচিব রওনক মাহমুদ, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন। 

বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//