Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Dec 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ডিসেম্বরকে বীর মুক্তিযোদ্ধা মাস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বীর মুক্তিযোদ্ধা সমাবেশে এ দাবির কথা বলেন তিনি। ঢাকা জেলা ইউনিট কমান্ড ও মহানগর ইউনিট কমান্ড এ সমাবেশের আয়োজন করে।

আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাবেক মন্ত্রী শাজাহান খান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ।

বক্তব্য দেন আগাখান মিন্টু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান, মাহবুব উদ্দিন আহমেদ, ওসমান আলী প্রমুখ।

এ সময় স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘ দিনের প্রাণের দাবি ছিল বিজয়ের মাস ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা মাস হিসেবে ঘোষণা করার।

আমি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের প্রতি দাবি জানাবো, ডিসেম্বর মাসকে মুক্তিযোদ্ধা মাস হিসেবে যেনো ঘোষণা করা হয়।

তিনি বলেন, আমরা একটা সময় দেখতাম রাজাকার প্রধানের গাড়িতে জাতীয় পতাকা উড়ছে। এটা দেখে আমাদের মাথা নিচু হয়ে যেতো। আমাদের অপমান করা হয়েছিল, এমন সময় আলোকবর্তিকা হিসেবে আমাদের প্রধানমন্ত্রী আসলেন।

বিনিয়োগবার্তা/এমআর//