Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 03 Dec 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০২১ (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করেছে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক লিমিটেড।  

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ, সিএফও (ডিএমডি) মো. নুরুল আলম এফসিএমএ, এফসিএ।

রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে জনতা ব্যাংক সব সূচকে প্রথম স্থান (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করায় এ পুরস্কার পেল।

অনুষ্ঠানে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, এফবিসিসিআই, মো. জসিম উদ্দিন, আইসিএমএবির সভাপতি মো. মামুনুর রশিদ, এফসিএমএসহ অন্যরা উপস্থিত ছিলেন

বিনিয়োগবার্তা/এসএল//