Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 04 Dec 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত অর্থাৎ ৯ মাসে বাংলাদেশ থেকে ৭ দশমিক ৫৫ বিলিয়ন ডলার মূল্যের তৈরি পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র। এ সময়ে বাংলাদেশ থেকে তাদের পোশাক আমদানির পরিমান বেড়েছে ৫০.৯৮ শতাংশ।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অফিশিয়াল সোর্স ‘অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) এর বাংলাদেশ থেকে পোশাক আমদানির সর্বশেষ (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২২) পরিসংখ্যানে এ তথ্য তুলে ধরেছে। 

রোববার (৪ ডিসেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মো. মহিউদ্দিন রুবেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

অটেক্সার তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ৭.৫৫ বিলিয়ন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র। এ সময়ে বাংলাদেশ থেকে তাদের পোশাক আমদানি বেড়েছে ৫০.৯৮ শতাংশ। উল্লিখিত সময়ে বিশ্ব থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি ৩৪.৬১ শতাংশ বেড়েছে। ৮.৫৪ শতাংশ শেয়ার নিয়ে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য পোশাক আমদানির ৩য় বৃহত্তম উৎস হিসাবে অবস্থান ধরে রেখেছে।

চীন ২২.৪৮ শতাংশ শেয়ার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সর্ব বৃহত্তম পোশাক সরবরাহকারী দেশ। এরপরে ১৮.৫১ শতাংশ শেয়ার নিয়ে ভিয়েতনামের অবস্থান।

চলতি বছরের প্রথম ১০ মাসে চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানি ২৮.৯৪ শতাংশ বেড়েছে এবং ১৭.৭২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। একই সময়ে ভিয়েতনাম থেকে আমদানি ১৪.৫৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে; এতে বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ৩৪.৬৯ শতাংশ।

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য শীর্ষ পোশাক সরবরাহকারীদের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। উচ্চ প্রবৃদ্ধিসহ অন্যান্য শীর্ষ দেশগুলো হলো ইন্দোনেশিয়া ৫৪.৬৬ শতাংশ, ভারত ৫৩.৩৯ শতাংশ, কম্বোডিয়া ৪৬.৫৮ শতাংশ, পাকিস্তান ৪০.১১ শতাংশ এবং দক্ষিণ কোরিয়া ৩৯.৬১ শতাংশ।

বিনিয়োগবার্তা/এসএএম//