Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 04 Dec 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে সর্বোচ্চ সহায়তা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য ব্যাংকগুলোকে নিত্যপণ্যের (ভোজ্যতেল, ছোলা, ডাল, পেঁয়াজ, খেজুর, ফলমূল, চিনি) আমদানি এলসি সহজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও নতুন মুখপাত্র মো. মেজবাউল হক।

তিনি বলেন, আজকের বৈঠকে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে অন্যতম রমজানে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে আমদানি ঋণপত্র (এলসি) সহজীকরণের বিষয়টি। এ নিয়ে ব্যাংকসমূহের এমডিদের নির্দেশনা দেওয়া হয়েছে। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমদানিতে সব ধরনের সহায়তা করতে সব ব্যাংকের এমডিকে নির্দেশনা দিয়েছেন।

এলসির বিষয়ে মেজবাউল হক বলেন, অপ্রয়োজনীয় এলসি খোলা বন্ধ রয়েছে। তবে রমজানে নিত্যপণ্যের আমদানি অর্থায়নের ক্ষেত্রে মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখার জন্যও পরামর্শ দেওয়া হয়েছে।

বিনিয়োগবার্তা/এসএল//