Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 05 Dec 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ট্রেনের সিডিউল বিপর্যয়সহ একাধিক সমস্যা সমাধানে ২০২৩ সালে নতুন সময়সূচি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক ( অপারেশন) সরদার শাহাদাত আলী।

রবিবার (৪ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

রেলের অতিরিক্ত মহাপরিচালক বলেন, জানুয়ারির ১ তারিখ থেকে হয়তো নতুন সূচিতে ট্রেন পরিচালনা করা সম্ভব হবে না। তবে জানুয়ারি মাসের মধ্যেই এটার কাজ শেষ হবে। 

গণমাধ্যমকে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ২০২৩ সালের সময়সূচি নিয়ে কাজ চলছে। নতুন সময়সূচিতে কিভাবে আয় বাড়ানো যায় সে বিষয়টি দেখা হবে।

তিনি আরো বলেন, একই অঞ্চলের ২-৩টা ট্রেন একইদিনে বন্ধ থাকে, সেটা যেন না হয় তাও খেয়াল রাখা হবে। তবে সময়সূচিতে নতুন কোনো ট্রেন যুক্ত হচ্ছে না।

বিনিয়োগবার্তা/এমআর//