Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 05 Dec 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, জাতিকে শোষিত থেকে শাসক বানিয়েছেন জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতিকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করে গিয়েছেন তিনি।

সোমবার (৫ ডিসেম্বর) আগারগাঁও সমাজসেবা একাডেমির ৪৯ তম বুনিয়াদি কোর্স উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে কালিমা লেপন করতে চেয়েছিল কিন্তু তারা পারেনি। তারা ব্যর্থ হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন, আমরা অনেক এগিয়ে গিয়েছিলাম কিন্তু কোভিড অতিমারীর  কারণে পিছিয়ে গেলেও ডিজিটাল বাংলাদেশের কারণে সেটি রোধ করতে পেরেছি।

বুনিয়াদি কোর্সে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি শুধু সমাজের পিছিয়ে পড়া বিষয়গুলো দেখবেন তা নয়, সব বিষয়ে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এগিয়ে যেতে পারবো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মুস্তাফা কামাল।

এতে মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/কেএইচকে/এসএএম//