Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 07 Dec 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিশ্ববাজার উত্তাল, সামনে কী হবে বলা যাচ্ছে না। তবে বাইরে থেকে ডিফারেন্ট ফুয়েল আসছে, কয়লা আসছে, সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব হবে। জ্বালানির ক্ষেত্রে বড় পরিবর্তন না এলে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
বুধবার (৭ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতের দাম সমন্বয়ের জন্য কয়েকটি কোম্পানি আবেদন করেছে। হয়তো সামনে এ বিষয়ে শুনানি হতে পারে। বিদ্যুতের দাম বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনই (বিইআরসি) নির্ধারণ করবে। তবে কালক্ষেপণ যেন না হয় সেক্ষেত্রে মন্ত্রণালয় দাম নির্ধারণ করতে পারে।

তিনি আরো বলেন, শীতকালে গ্যাসের সমস্যা কমে যাবে। আমরা গ্যাস সরবরাহের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিকে প্রাধান্য দিচ্ছি। বাসা-বাড়িতে হয়তো সরবরাহ কমে যাবে। বিকল্প হিসেবে এলপিজি রয়েছে। এছাড়া আবাসিক গ্রাহকদের গ্যাস মিটারে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।

বিনিয়োগবার্তা/এমআর//