Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 07 Dec 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

বুধবার (৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখার উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে অবিলম্বের এই নিয়োগ কার্যকর হবে।

প্রসঙ্গত, আগামীকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তার অবসরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। অবসরের পর তাকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক করা হচ্ছে।

রোববার (৪ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

তার আগে গত ২৮ নভেম্বর আহমদ কায়কাউসের অবসর উপলক্ষে মন্ত্রিসভায় ধন্যবাদ প্রস্তাব করা হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ ধন্যবাদ প্রস্তাবের প্রজ্ঞাপন জারি করেছে। ধন্যবাদ প্রস্তাবে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস ১৯৮৪ সালের নিয়মিত ব্যাচে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। তিনি ৩৭ বছর সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে আগামী ৮ ডিসেম্বর সরকারি চাকরি থেকে অবসরে যাবেন।

বিনিয়োগবার্তা/এসএএম//