
পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল আলম।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এস এম শফি, সাধারণ সম্পাদক আশাদউল্লাহ মনা, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জাহিদ হোসেন, সহ-সভাপতি আক্তারুজ্জামান, আনোয়ার হোসেন আনু, এম এ ওয়াদুদ বাচ্চু, যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক সারোয়ার হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসিম আজাদ, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, কার্যকরী সদস্য বোরহান মেহেদী, মঞ্জুর হোসেন খান,সিয়াম সরকার, মো. পারভেজ আহমেদ, মোঃ মামুন শাহ পিংকু, শরিফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, মো. রবিউল আলম বিসিএস (প্রশাসন) ৩৪ ব্যাচের বিসিএস ক্যাডার। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ৬ অক্টোবর থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) এর পিএস হিসেবে দায়িত্ব পালন করেন।
বিনিয়োগবার্তা/এসএল//শারা/