
নিজস্ব প্রতিবেদক: এই মাসের শেষ সপ্তাহে মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১২ ডিসেম্বর) ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২-এর উদ্বোধনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
এ বছর ডিজিটাল বাংলাদেশ দিবসের প্রতিপাদ্য 'প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি'।
এর আগে গত ২৩ নভেম্বর ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক জানিয়েছিলেন, আমরা ডিসেম্বরের শেষ সপ্তাহে মেট্রোরেল চালুর জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সারসংক্ষেপ পাঠিয়েছি। মন্ত্রিপরিষদ বিভাগ আমাদের ওই সময় বিবেচনায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলেছে।
তিনি জানান, শুরুতে প্রথম ধাপে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু করা হবে মেট্রোরেল।
বিনিয়োগবার্তা/এমআর//