
খেলাধূলা ডেস্ক: ফাইনালে ওঠার লড়াইয়ে হট ফেবারিট আর্জেন্টিনার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। আর্জেন্টিনাকে বিদায় করতে হলে লিওনেল মেসিকে আটকাতে হবে ক্রোয়েশিয়াকে।
সংবাদমাধ্যমে ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড ব্রুনো পেতকোভিচ বলেছেন, মেসিকে নিয়ে এখনো কোনো পরিকল্পনা করেনি তার দল। আর শুধু মেসিকে নয়, ক্রোয়েশিয়া আসলে থামিয়ে দিতে চায় পুরো আর্জেন্টিনা দলকেই।
এই ফরোয়ার্ড আরো বলেন, মেসিকে থামানোর বিষয়ে এখনো আমরা নির্দিষ্ট কোনো পরিকল্পনা করিনি। সাধারণত আমরা নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে থামানোর পরিকল্পনা করি না। আমরা পুরো দল নিয়ে পরিকল্পনা সাজাই।
পেতকোভিচ এখানেই থামেননি। এরপর তিনি বলেছেন, ‘আমরা খেলোয়াড় ধরে ম্যান-মার্কিং করে নয়, তাদের পুরো দলটাকেই আটকাতে চাই। আর্জেন্টিনা দলে মেসি একা খেলে না, তাদের অনেক অসাধারণ খেলোয়াড় আছে। পুরো আর্জেন্টিনা দলকেই থামাতে হবে আমাদের।
বিনিয়োগবার্তা/এমআর//