Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 12 Dec 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

জেলা প্রতিনিধি: নওগাঁয় দিনব্যাপী কৃষি ঋণ মেলায় সদর উপজেলার ৩০২ জন কৃষকের মাঝে ৩ কোটি ১০ লাখ টাকার ঋণ প্রদান করা হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ডিসি খালিদ মেহদী হাসান। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সদর ইউএনও মীর্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবু হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, বিআরডিবির উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, জনতা ব্যাংকের এরিয়া ব্যবস্থাপক এনামুল বশির, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল ব্যবস্থাপক নবিউল করিম, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক রাজিয়া সুলতানা এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিনসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা।

একই সঙ্গে জেলার অন্য ১০টি উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষিঋণ মেলার আয়োজন করা হয়।

বিনিয়োগবার্তা/এমআর/কুরজা//