Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) হিসেবে এসএসএল কমার্জ লিমিটেডকে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়ে সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইনেন্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর ৭ (এ) (ই) ধারার ক্ষমতাবলে জারি করা বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম রেগুলেশন ২০১৪ অনুসারে, বাংলাদেশ ব্যাংক এসএসএল কমার্জ লিমিটেডকে পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের শর্তসাপেক্ষে দেশের অভ্যন্তরে ‘এসএসএল কমার্জ ব্র্যান্ড নামে পেমেন্ট সিস্টেম অপারেটর (হোয়াইট লেভেল মার্চেন্ট অ্যাক্যুয়ারিং) হিসেবে লাইসেন্স দেওয়া হয়েছে।

পেমেন্ট সিস্টেম অপারেটর বা পিএসও পেমেন্ট গেটওয়ে সার্ভিস দিয়ে থাকে। এ ব্যবস্থাপনায় ই-কমার্স উদ্যোক্তা তাদের পণ্য ও সেবামূল্য ইন্টারনেটের মাধ্যমে গ্রহণ করতে পারেন। আবার কিছু পেমেন্ট সিস্টেম অপারেটরের অবকাঠামো ব্যবহার করে ব্যাংকগুলো কার্ড ও এটিএম লেনদেন পরিচালনা করে।

বিনিয়োগবার্তা/এসএএম//