Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 14 Dec 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

আন্তর্জাতিক ডেস্ক: টুইটারের মালিক ইলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী হয়েছেন ফ্রান্সের লাক্সারি গ্রুপ এলভিএমএইচের কর্ণধার বানার্ড আর্নল্ট।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরে বার বার ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের পতন হওয়ায় ইলন মাস্কের সম্পদের পরিমাণ কমে গেছে।

ফোর্বস ও ব্লুমবার্গের তথ্যানুযায়ী, মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী হয়েছেন বানার্ড আর্নল্ট।

বর্তমানে মাস্কের সম্পদের পরিমাণ ১৭ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার। অন্যদিকে বানার্ডের রয়েছে ১৮ হাজার ৪০০ কোটি ডলার।

বিবিসি বলছে, টেসলার মোট শেয়ারের ১৪ শতাংশের মালিক মাস্ক। আর গত অক্টোবরে ৪ হাজার ৪০০ কোটি ডলার দিয়ে টুইটার কিনে নেন এই ধনকুবের। এরপর থেকেই টুইটার নিয়ে বিভিন্ন পরিকল্পনা শুরু করেন মাস্ক। এমনকি অনেক পদক্ষেপ নিয়েও ইউটার্ন দেন তিনি। এতে করে তার নিজের ব্র্যান্ড ভ্যালু কমেছে।

ইনভেস্টমেন্ট ফার্ম ওয়েডবুশ সিকিউরিটিজের ড্যান ইভস বলেন, টুইটার নিয়ে যে ‘সার্কাস’ হচ্ছে তা টেসলার শেয়ারের দামের ওপর প্রভাব ফেলেছে। টেসলা দিয়ে সুপারহিরো হওয়া মাস্ক টুইটার থেকে খলনায়কে পরিবর্তিত হয়েছেন।

বিনিয়োগবার্তা/এসএল//