
নিজস্ব প্রতিবেদক: টিসিবি ও ওএমএসের পণ্য একসঙ্গে দেয়ার বিষয়ে পরিকল্পনা আছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
বুধবার (১৪ ডিসেম্বর) মহাখালী কমিউনিটি সেন্টারে সারাদেশে এক কোটি নিম্ন আয়ের মানুষের মধ্যে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে সচিব বলেন, খাদ্য মন্ত্রণালয়ের অধিনে চলা ওএমএসের কার্যক্রমে দেয়া হয় চাল ও আটা। বাণিজ্য মন্ত্রণালয়ের অধিনে দেয়া হয় চিনি, ডাল, তেল, পেঁয়াজ। এসব পণ্য এক সঙ্গে দেয়া গেলে ভালো হোতো। এটা নিয়ে আমাদের পরিকল্পনা আছে।
তিনি বলেন, দুই মন্ত্রণালয়ের কার্যক্রমকে একত্রে চালানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এই কার্ড দিয়ে ওএমএসের পণ্যও নেয়া যায়। তারপরও এক সঙ্গে সব দেয়া গেলে ভালো হোতো।
আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের এসব পণ্য দিতে যে ভর্তুকি হয় তা সরকারের কাছে বছরের শুরুতেই আমরা দিয়ে দিয়েছি। ভর্তুকি দিয়ে হলেও আমাদের এই কার্যক্রম চলবে।
তিনি জানা, রমজান মাস উপলক্ষে খুব শিগগিরই ছোলা ও খেজুর যুক্ত করা হবে। রোজার আগেই এসব পণ্য যুক্ত হতে পারে।
বিনিয়োগবার্তা/এমআর//