
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ নরসিংদী জেলা সাংবাদিক সমিতি। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচার বাগিচা রেস্টুরেন্টে তাদেরকে এ সংবর্ধনা দেওয়া হয়। 
ঢাকাস্থ নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সভাপতি মনির হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের প্রথম নারী সভাপতি ও নরসিংদীর কৃতিসন্তান ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে জাতীয় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ডিআরইউর সাবেক সভাপতি সাহেদ চৌধুরী, ডিআরইউ’র নবনির্বাচিত সভাপতি মুরসালিন নোমানী, সাধারন সম্পাদক মাইনুল আহসান সোহেল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম,
মাহমুদুল হাসান, বিনিয়োগবার্তা সম্পাদক শামীম আল মাসুদ, সিনিয়র সাংবাদিক মিয়া হোসেনসহ ঢাকায় কর্মরত নরসিংদী জেলার সংবাদকর্মীরা।
উল্লেখ্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)'র সদ্য সমাপ্ত নির্বাচনে নরসিংদী জেলা থেকে তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল এবং ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান নির্বাচিত হয়েছেন। তাদের জন্যই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডিআরইউর নবনির্বাচিত সভাপতি মোরসালিন নোমানী ও সাধারন সম্পাদক মাইনুল আহসান সোহেলকেও ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।
বিনিয়োগবার্তা/কেএইচকে/এসএএম//