Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 14 Dec 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৬ মার্চের আগেই মহান মুক্তিযুদ্ধে শহিদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার (১৪ ডিসেম্বর) শহিদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে শহিদদের স্মৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা জানান।

তিনি বলেন, বুদ্ধিজীবীদের তালিকা নিয়ে একটা জাতীয় কমিটি আছে। তারা এ বিষয়ে কাজ করছে। এ পর্যন্ত ১৫০০ বুদ্ধিজীবীর তালিকা আমরা করেছি। এছাড়া নতুনভাবে আরো ১০০ আবেদন জমা পড়েছে। আশা করছি ২৬ মার্চের আগে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, বাংলাদেশে খুব কম পরিবার আছে যারা মুক্তিযুদ্ধে তাদের স্বজন হারায়নি। আমাদের দেশে একজন সাবেক প্রধানমন্ত্রী আছেন, যিনি বলেন যে এতো লোক মারা যায়নি। যুদ্ধে এত হত্যাকাণ্ড হয়নি।

বিনিয়োগবার্তা/এমআর//