Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 14 Dec 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্য পূরণ হয়েছে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে।

বুধবার (১৪ ডিসেম্বর) অফিসার্স ক্লাব, ঢাকায় 'প্রবীণ কল্যাণ ও সামাজিক নিরাপত্তা' শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। 

সমাজকল্যাণমন্ত্রী বলেন, দেশের যা উন্নয়ন ও  অগ্রগতি তা আওয়ামী লীগের হাতেই হয়েছে। ক্যু এর মাধ্যমে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল তারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। তারা দেশের কল্যাণে কিছুই করেনি।

তিনি বলেন, দেশের স্বাধীনতা অর্জনে আজকের প্রবীণরাই নেতৃত্ব  দিয়েছে।  মনের শুভ বোধ জাগ্রত করে প্রবীণবান্ধব সমাজ গঠনে কাজ করার জন্য মন্ত্রী  সকলকে আহ্বান জানান। 

অধ্যাপক ডাঃ এ এন নাসিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজবাহ উদ্দিন সাধারণ সম্পাদক,  অফিসার্স ক্লাব, ঢাকা এবং সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও মোঃ জাহাঙ্গীর আলম,  কোষাধ্যক্ষ, অফিসার্স ক্লাব, ঢাকা এবং সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন  অধ্যাপক  ড. মোঃ আবুল হোসেন,  ডীন, সামাজিক বিজ্ঞান অনুষদ,  জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

বিনিয়োগবার্তা/এমআর//