
ডেস্ক রিপোর্ট: ভারতের বিশাখাপত্তমের গঙ্গাভারম বন্দরের কাছেই রাষ্ট্রীয় ইস্পাত সংস্থার একটি কারখানা। ওই কারখানার অধিগ্রহণে মরিয়া হয়ে উঠেছে আদানি গোষ্ঠী। তবে মালিকানা পাওয়ার দৌড়ে পিছেনে নেই প্রতিদ্বন্দ্বী টাটা গ্রুপও। খবর: হিন্দুস্তান টাইমস।
রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড বা আরআইএনএল নামের সংস্থাটি লাভজনক। তবে রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাতেও বেসরকারি অংশীদারিত্ব বাড়াতে চাইছে কেন্দ্র সরকার। এই কারণে ২০২৩ সালের জানুয়ারির মধ্যেই বিনিয়োগ আগ্রহীদের প্রকাশের আমন্ত্রণ জানানো হয়েছে।
ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আরআইএনএলে নিজের সম্পূর্ণ অংশীদারিত্বই বিক্রি করে দেবে কেন্দ্র। লাভজনক এই সংস্থায় বিনিয়োগের দৌড়ে রয়েছে টাটা স্টিল, জেএসডব্লিউ স্টিল এবং আদানি গোষ্ঠীসহ মোট সাতটি সংস্থা।
২০২১-২২ অর্থবছরে ৯১৩ কোটি রুপি মুনাফা করেছে রাষ্ট্রায়ত্ত্ব আরআইএনএল। এ সময় আয়ের পরিমাণ ছিল ২৮ হাজার ২১৫ কোটি রুপির। সংস্থাটির অধীনে প্রায় ২২ হাজার একর জমি রয়েছে।
বিনিয়োগবার্তা/এসএএম//