Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় কেবল আওয়ামী লীগ ক্ষমতায় এলে। কারণ, আমরা মানুষের জন্য কাজ করি।  বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশের মানুষের ভাগ্যে নেমে আসে কালো মেঘ।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলেছিলেন। কিন্তু খুনিরা তাকে সপরিবারে হত্যার পর মুক্তিযুদ্ধের চেতনা থমকে গিয়েছিল। দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেয়ার অপচেষ্টা হয়েছিল। ইতিহাস বিকৃত করা হয়েছে। জয় বাংলা স্লোগান নিষিদ্ধ ছিল। অর্থনৈতিক উন্নয়নের দিকে বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছিল সেটাও বন্ধ হয়ে যায়।

নারীর ক্ষমতায়ন নিয়ে সরকারপ্রধান বলেন, আওয়ামী লীগ সরকার নারী উন্নয়নে কাজ করেছে। নারীদের ক্ষমতায়ন করেছে। তাদের অধিকার নিশ্চিতে আইন করেছে। বিপরীতে বিএনপি নারীদের অত্যাচার, নির্যাতন করেছে। সীমাহীন দুঃশাসন ছাড়া তারা দেশকে কিছুই দিতে পারেনি।

আন্দোলন-সংগ্রামে যুব মহিলা লীগের ভূমিকার প্রশংসা করেন আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, যুব মহিলা লীগের নেতা-কর্মীরা বিএনপি-জামায়াত সরকারের অপশাসন দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ জানিয়েছে।

শেখ হাসিনা বলেন, ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার নিয়ে ২০০৬ সালে খালেদা জিয়া নির্বাচন করতে গেল। তখন বাংলাদেশের মানুষ সেই ভোট মানেনি। 

প্রধানমন্ত্রী বলেন, আজকে বিএনপি নির্বাচন নিয়ে কথা বলে। ২০০৮ সালের নির্বাচন নিয়ে তো কথা হয়নি। জাতীয়-আন্তর্জাতিকভাবে কেউ তো সে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেনি। ৩০০ সিটের নির্বাচনে বিএনপি কয়টা সিট পেয়েছে? মাত্র ৩০টা সিট। জাতীয় পার্টি পায় ২৭টা সিট। জাতীয় পার্টি আর কয়েকটা সিট পেলে খালেদা জিয়া বিরোধীদলীয় নেতা হতে পারতেন না। এত লাফালাফি কেন? ২০০৮ এর নির্বাচনেই তো এই ফলাফল।

বিনিয়োগবার্তা/এমআর//